সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

উরুগুয়েতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সরকারি বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশটির পূর্বাঞ্চলের ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরের ছয়-কক্ষ বিশিষ্ট ভবনটিতে আগুন লেগে সেখানকার ১০ জন প্রবীণ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ।

এএফপি বলেছে, অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নার্সিং হোমে প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান বলেও বিবৃতিতে বলা হয়েছে। ভেতরে প্রবেশ করার পরে তারা বসার ঘরে আগুন দেখতে পান এবং এসময় পুরো নার্সিং হোমজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সী তত্ত্বাবধায়ক গ্যারেজ দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন। বাসিন্দাদের মধ্যে সাতজন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলেই মারা যান, অন্য তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা কেউই বাঁচেননি।

এর আগে উরুগুয়ের পূর্বাঞ্চলীয় মেলো শহরে বয়স্ক এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আরেকটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনার মাত্র দশ দিন পরই আবার এই আগুনের ঘটনা ঘটল।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের মোট জনসংখ্যা ৩৪ লাখ। আর তাদের মধ্যে ১৬ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি, আর এই অনুপাত ক্রমেই বাড়ছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা