সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৫ সাংবাদিকসহ ২৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গাজায় একদিনে ৫ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮-তে দাঁড়িয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংঘটিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য ইসরায়েলিরা সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ জানায়, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে ‘গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল’। ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানায় গত ৩০ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে গাজার যুদ্ধে। সংস্থাটি সাংবাদিক হত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানায়। এছাড়া যেসব সাংবাদিক হামলায় নিহত হয়েছেন তাদের মৃত্যুর কারণ তদন্তেরও অনুরোধ জানিয়েছে তারা।

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আট মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে এখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি করানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা