সংগৃহিত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তিন জন। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সরকারি অফিস মেটিওশোইজ জানিয়েছে, শুক্রবার গ্রিসনের ক্যান্টনের মেসোলসিনা উপত্যকায় ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে এক ঘণ্টার মধ্যে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি অতিবৃষ্টি ছিল না, কিন্তু এত অল্প সময়ের মধ্যে বৃষ্টির ঘনত্ব সমস্যার সৃষ্টি করেছিল। বৃষ্টির এই ঘনত্ব প্রতি ৩০ বছরে একবার হয়।’

মেসোলসিনা উপত্যকায় বেশ কয়েকটি নদীর তীর প্লাবিত হয়েছে। পানির তোড়ে রাস্তা, মাঠ এবং গ্রামগুলো প্লাবিত হয়েছে।

গ্রিসন্স পুলিশ জানিয়েছে, সোর্তে গ্রামে তিনটি বাড়ি ও তিনটি গাড়ি পানিতে ভেসে গেছে। দুই পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

প্রাথমিকভাবে চারজন নিখোঁজ হওয়ার খবর জানানো হলেও পরে এক নারীকে ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় এবং তাকে নিকটবর্তী লুগানোতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও তিনজনের খোঁজে এখনও তল্লাশি চলছে। অনেক রাস্তা বন্ধ থাকায় পুলিশ লোকজনকে ওই অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

ভ্যালাইসের পশ্চিম ক্যান্টনে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের কারণে শুক্রবার থেকে ২৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা