ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে ভোর সাড়ে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুস্কার থেকে উত্তর প্রদেশের ব্রিন্দাবনে যাচ্ছিল।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে যায়। এ সময় চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন।

এসময় দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে বাসের পেছনে যারা ছিলেন, তারা পিষ্ট হয়ে মারা যান।

পুলিশ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বাসটি লক্ষণপুর এলাকার অন্তরা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পুরুষ এবং ৬ জন নারীর মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা