আন্তর্জাতিক

৩৬০০ ফুট গভীর গুহা থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের মরকা কেভের গভীরতা কত তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়েন মার্কিন অভিযাত্রী মার্ক ডিকি। দক্ষিণ তুরস্কের তুরাস পর্বতমালার পাতালরাজ্যে শাখা-প্রশাখা মেলেছে দুর্গম এই গুহা। সেখানেই আটকে পড়ার ৯ দিন পর দুঃসাহসিক এক অভিযানের পর শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৪০ বছর বয়সি মার্ক ডিকিকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, মাটির ১ হাজার ১২০ মিটার (৩ হাজার ৬৭৪ ফুট) গভীরে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন মার্ক ডিকি। ২ সেপ্টেম্বর থেকে তিনি আটকা পড়েছিলেন সরু একটি সুড়ঙ্গে। আর অসুস্থ হয়ে সেখানে আটকা পড়ার ৯ দিন পর গতকাল (সোমবার ১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উদ্ধারকারীদের আন্তর্জাতিক একটি দল তাকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসতে সক্ষম হয়।

একের পর এক প্রচেষ্ট ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত মার্ক ডিকিকে গুহা থেকে বের করে আনা সম্ভব হয়। টার্কিশ কেভ ফেডারেশন বলেছে, অভিযানে গুহা থেকে উদ্ধারের পর্যায়টি সফলতার সঙ্গে শেষ হয়।

মরকা কেভ তুরস্কের গুহাগুলোর মধ্যে গভীরতার দিক থেকে তৃতীয়। এটি মাটির নিচে ১.৩ কিলোমিটার (.৮ মাইল) পর্যন্ত গেছে। ডিকি ১ হাজার ১২০ মিটার গভীরতায় অসুস্থ হয়ে পড়েছিলেন। উদ্ধারকাজের আয়োজকদের মতে, এটি ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় এবং জটিল ভূগর্ভস্থ উদ্ধার অভিযানগুলোর একটি।

উদ্ধারকারী, সহযাত্রী অনুসন্ধানকারী এবং চিকিৎসকদের ২০০ জনের একটি আন্তর্জাতিক দল এই উদ্ধার অভিযানে অংশ নেয়। ডিকিকে প্রথমে রক্ত দেওয়ার পর সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা শুরু হয়। তারা প্রথমে তাকে একটি স্ট্রেচারে বেঁধে দেন। বিশেষ করে সরু পথ দিয়ে যাওয়ার সময় কখনো কখনো স্ট্রেচারটিকে দড়ির সাহায্যে খাঁড়াভাবে তুলতে হয়েছে।

যে গুহাটিতে ডিকি আটকা পড়েন, সেটিতে বেশ কিছু খাঁড়া কূপ বা ফাঁকা স্থানের মতো আছে। তেমনি আছে অনেক গভীর গর্ত ও সরু সুড়ঙ্গ। এই গুহায় অভিযানে যাওয়া হাঙ্গেরির আলোকচিত্রী অ্যাগনেস বেরেন্তেস এ তথ্য রয়টার্সকে জানান বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভেতরের তাপমাত্রাও বেশ কম। বেরেন্তেসের অনুমান, সেটা ৪ ডিগ্রি সেলসিয়াস।

টার্কিশ কেভিং ফেডারেশন সোমবার দিবাগত রাতে (তুরস্কের স্থানীয় সময় ১২টা ৩৭ মিনিট) ডিকিকে সফলতার সঙ্গে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

এতে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছে টার্কিশ কেভিং ফেডারেশন। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিন ধরে ডিকির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সাধারণভাবে বলা যায়, ডিকির স্বাস্থ্য ভালো আছে। তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে।

তুরস্কের জরুরি প্রতিক্রিয়া সেবার স্থানীয় শাখার প্রধান সেঙ্ক ইলদিজ সাংবাদিকদের বলেন, আমরা তার শরীরে রক্তের প্লাজমা এবং সিরাম দিয়ে পাকস্থলীর রক্তক্ষরণের সমস্যা সমাধান করেছি।

এদিকে এক ভিডিও বার্তায় ডিকি সহায়তার জন্য তুরস্কের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আমার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পেতে তুরস্ক সরকার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। আমার মতে, এটাই আমার জীবন বাঁচিয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা