আন্তর্জাতিক

বিশ্ববাজার: জ্বালানি তেলের দাম সর্বোচ্চ!

আর্ন্তজাতিক ডেস্ক: ওপেক প্লাসের সদস্য দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমানোর পদক্ষেপে চলতি বছর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে উঠেছে সর্বোচ্চ পর্যায়ে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি ব্যারেল তেলের দাম স্থির হয় ৮৮ ডলারে। তবে যোগানের বিপরীতে চাহিদা বাড়ায় বর্তমানে তেলের দাম চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ও রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্তে গত সপ্তাহে বিগত ১০ মাসের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৯০ ডলারের ওপরে উঠে যায়।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অরগানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ বা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেকের সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।

গত জুন থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। একদিকে ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলোর তেলের সরবরাহ কম রাখা হবে বলে জানা গেছে। অন্যদিকে শীর্ষ আমদানিকারক চীনে বাড়ছে অপরিশোধিত তেলের চাহিদা। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অসহনীয় অর্থনৈতিক মন্দায় প্রবেশের আশঙ্কাও কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। এইসবের প্রভাব পড়ছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।

ফলে অপরিশোধিত তেলের দাম প্রায় ৯০ ডলারে উঠে যেতে পারে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের ভান্ডা ইনসাইটের প্রতিষ্ঠাতা বন্দনা হরি।

এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।

এদিকে এই মাসে রাশিয়ার জ্বালানি তেল রফতানি কমানোর সিদ্ধান্তে বেড়েছে ডিজেলের দাম। এতে ইউরোপের বাজারে জানুয়ারির পর প্রথমবারের মতো প্রতি টন ডিজেলের দাম ১ হাজার ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা