সংগৃহিত
আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়তে পারে জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী অঞ্চল। জ্বালানির বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে চলমান সংঘাতের জেরে নিকট ভবিষ্যতে বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইরান-ইসরায়েল সংঘাত যদি জ্বালানি তেলের সরবরাহকে সরাসরি ব্যাহত করে, তবে প্রতি ব্যারেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপের এক বিবৃতিতেও এমন আভাস পাওয়া গেছে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রফতানিকারকরা হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল অশোধিত তেল পরিবহন করে, যা বৈশ্বিক ব্যবহারের এক পঞ্চমাংশ।

লিপো অয়েল অ্যাসোসিয়েটস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী ট্যাংকার চলাচল বাধাগ্রস্ত হলে প্রতি ব্যারেলের দাম উঠতে পারে ১৩০ ডলারে।

ইতিমধ্যে আইসিই ফিউচারস ইউরোপে অশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ব্যারেল প্রতি ৯০ ডলার ২ সেন্টে লেনদেন হয়েছে।

অপরদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল ৮৫ ডলার ৩৫ সেন্ট।

বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সোসিয়েতে জেনেরালের হিসেবে, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে অশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্রেন্টের মূল্য পূর্বাভাস ১০ ডলার বাড়িয়েছে।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম বৃহৎ সদস্য দেশ ইরান। দেশটি প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি অশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোয় দেশটির উত্তোলন ও রফতানি দুটোই ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অয়েল প্রাইস ডটকম তার সহযোগী বা অংশীদার সংস্থাদের সঙ্গে মিলিতভাবে সমগ্র পৃথিবী ব্যাপী অশোধিত তেল ব্যবহারকারিদের জন্য ১৫০ টি ক্রুড অয়েল ব্লেন্ড (অশোধিত তেল মিশ্রন) এবং সংশ্লিষ্ট সূচক, মূল্য তালিকা, তুলনামূলক তথ্য ও উপযোগী বিশ্লেষণাত্মক তথ্য প্রদান করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা