সংগৃহিত
আন্তর্জাতিক
আরব সাগর

ভারতের পর পাকিস্তানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে ভারতের পর এবার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। রোববার দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান।

রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে’ পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। দেশটির নৌবাহিনী বলেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য হলো ‘আমাদের এলাকার মধ্য দিয়ে চলাচলকারী পাকিস্তান অভিমুখী এবং আন্তর্জাতিক অন্যান্য জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করা’।

পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এবং আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের লাইনকে (সী লাইনস অব কমিউনিকেশনস) নিবিড় নজরদারির মধ্যে রাখতে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে নিজেদের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছে।’

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সী লাইনস অব কমিউনিকেশন বলতে বন্দর এবং উন্মুক্ত পানিপথের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল, নৌ-চলাচল এবং অন্যান্য সামুদ্রিক কার্যকলাপের জন্য প্রতিষ্ঠিত সামুদ্রিক রুট এবং পথগুলোকে বোঝায়। এই রুটগুলো আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন এবং নৌযান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের মহাপরিচালকের মতে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

তিনি আরও বলেছেন, ‘(এটি ছাড়াও) আমাদের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক রুটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানের মাধ্যমে আকাশপথেও ব্যাপক নজরদারি করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী ভারতও আরব সাগরে তাদের তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মূলত লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখেও পড়েছে।

গত মাসে, আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা হয়। সেই জাহাজটিতেও ২১ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে। এমভি কেম প্লুটো ছাড়াও, ভারতের উদ্দেশে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাংকারের ওপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়।

সেই হামলার পরই আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। আর এবার নিরাপত্তার কথা উল্লেখ করে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানাল পাকিস্তানও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা