সংগৃহীত
আন্তর্জাতিক

‘প্রফেট গান’ লিখে ‘বুকার’ পেলেন পল লিঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক: আইরিশ লেখক পল লিঞ্চ তার উপন্যাস ‘প্রফেট গান’ এর জন্য ২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার জিতেছেন। আয়ারল্যান্ডের ওপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা এটি একটি ‘কাল্পনিক’ উপন্যাস।

সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও পাঁচজনকে পেছনে ফেলে লিঞ্চ মর্যাদাবান পুরস্কারটি জিতে নিয়েছেন।

তিনি ছাড়া আরও চারজন আইরিশ লেখক পুরস্কারটি পেয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড ও হিলারি ম্যান্টেল।

রোববার লন্ডনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিঞ্চ বলেছেন, বইটি লেখা এত সহজ ছিল না।

তিনি বলেন, ‘আমার যুক্তিবাদী সত্তা বিশ্বাস করছিল যে, আমি এই উপন্যাসটি লিখে আমার ক্যারিয়ার ধ্বংস করছি। যদিও আমাকে বইটি লিখতে হয়েছিল। এই ধরনের বিষয়ে আমাদের কোনো বিকল্প কিছু করার থাকে না।’

উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এ গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। এর ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয়। সঙ্গে অর্থনৈতিক পতন। এর মূল অংশে ডাবলিনে চার সন্তানের এক মা কীভাবে তার পরিবারকে এরকম অস্থির সময়কালে সর্বগ্রাসীবাদ থেকে রক্ষা করে তা-ই চিত্রিত হয়েছে।

উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য এতে কোনো অনুচ্ছেদের বিরতি নেই। এটি লিঞ্চের পঞ্চম উপন্যাস।

পাঁচজন বিচারক প্যানেলের সভাপতিত্বে কানাডিয়ান ঔপন্যাসিক ইসি এডুগিয়ান বলেছেন, এটি ‘আবেগ প্রবণ এবং সাহসী গল্প’।

বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত বুকার যে কোনো দেশের কথা সাহিত্যেকের জন্য উন্মুক্ত। প্রতিবছর ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসটিকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা