আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্লেনের সব আরোহী নিহত হয়েছেন এবং বাড়িটিতে আগুন লেগে যায়।

ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানিয়েছেন, ঠিক কতজন যাত্রী প্লেনে ছিলেন তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে তারা দুর্ঘটনার আগে নাকি পরে বেরিয়েছেন, তা স্পষ্ট নয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এসওসিএটিএ টিবিএম৭ নামের প্লেনটি আইওয়ার ডেস মইনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়াপোলিসের আনোকা কাউন্টি-ব্লেইন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বড় গাছঘেরা একটি বাড়িতে আগুন জ্বলছে। পাশাপাশি, আরেকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। আশপাশের বাড়িগুলো আগুনের ক্ষতির শিকার হয়নি। তিনজন দমকলকর্মী পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এফএএর সহায়তায় দুর্ঘটনার তদন্ত করবে।

এনটিএসবি জানিয়েছে, তাদের তদন্ত দল ঘটনাস্থলের পথে রয়েছে এবং তারা রবিবার সেখানে পৌঁছাবে। তদন্তকারীরা পৌঁছে প্লেনের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করবেন এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ে কাজ করবেন।

তদন্তে পাইলট, প্লেন ও আবহাওয়াসহ অন্যান্য বিষয় গুরুত্ব পাবে। এনটিএসবি ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা