সংগৃহীত
আন্তর্জাতিক

একসঙ্গে দুই নারীকে বিয়ে করলেন তেলেঙ্গানার সূর্যদেব

আমারবাঙলা ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক ব্যক্তি একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়েন। কাউকে তিনি হারাতে চান না। আর তাই একই মণ্ডপে একই অনুষ্ঠানে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করলেন তিনি।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের কোমারাম ভীম আসিফাবাদ জেলায়।

ওই ব্যক্তির নাম সূর্যদেব। তিনি লিঙ্গাপুর মণ্ডলের গুমনুর গ্রামের বাসিন্দা। তিনি একই সঙ্গে লাল দেবী ও ঝলকারি দেবীর প্রেমে পড়েন। তিনি একই সময়ে দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি দুজনকে একই সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

এমনকি বিয়ের জন্য যে আমন্ত্রণপত্র ছাপা হয়েছিল, সেখানেও কনে হিসেবে লাল দেবী ও ঝলকারি দেবী উভয়ের নাম লেখা হয়েছিল। বিয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে দুই নারী একজন পুরুষের হাত ধরে আছেন এবং পরিবার, স্বজন ও বন্ধুদের সামনে তারা তিনজন বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন।

ভিডিওতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বর ও দুই কনের পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন হয়েছে বলে জানা গেছে।

সূত্র বলেছে, সূর্যদেব একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়ার পর তারা তিনজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। শুরুতে গ্রামের বয়োজ্যেষ্ঠরা এতে আপত্তি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত তারা এগিয়ে আসেন এবং তাদের বিয়ে দিতে সহায়তা করেন।

এমন ঘটনা ভারতে অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক ব্যক্তি দুই নারীকে একই মণ্ডপে বিয়ে করেন। তিন পরিবারের সম্মতি নিয়ে উটনুর মণ্ডপে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছিল। একইভাবে ২০২২ সালে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগায় এক ব্যক্তি তার দুই প্রেমিকাকে বিয়ে করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা