সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৪৭৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জনে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯, খুলনা বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ২৫, রংপুরে ৫, রাজশাহী বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৯ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

মন খারাপ হলে কয়েক মিনিটেই ফুরফুরে করবেন যেভাবে

নানা কারণেই আমাদের মন খারাপ হতে পারে এবং এর প্রভাব পড়ে পরিবার বা কাছের বন্ধু...

সচিব পরিচয়ে সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ

রাজধানীর দারুস সালাম এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে সচিব পরিচ...

আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের আকাশে মেঘ-বৃষ্টির আনাগোনা থাকলেও কমছে না গরমের অনুভূতি। আবহাওয়া অধিদপ্ত...

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা