সংগৃহিত
স্বাস্থ্য

ডাক্তারের অবহেলায় মৃত্যু হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদেরও মাথায় রাখতে হবে, কোনো মৃত্যু হলে হাসপাতাল ভাঙচুর কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও আমাদের খেয়াল রাখতে হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে তিনি এসব কথা বলেন।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। এটি করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। সারাজীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম-দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমি সারাদেশের বিভিন্ন জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেগুলোর উন্নয়নে কাজ করব। একটি সিজারিয়ান রোগীর সিজার করতে কেন ঢাকায় আসতে হবে? তবে এগুলো একদিনে সম্ভব নয়। সারাদেশের প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব।

তিনি আরও জানান, যেসব হাসপাতাল লাইসেন্সবিহীন, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই সেসব হাসপাতাল বন্ধ করতে হবে। কেউ অনিয়ম করলে সে যেই হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সেটি একদিনে সম্ভব নয় ধাপে ধাপে করা হবে। সেজন্য আমাকে সময় দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নারায়ণগঞ্জে একটি শিল্প ঘন এলাকা এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিট খোলা হবে। এ ছাড়া সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা