ছবি: আমার বাঙলা
পরিবেশ

হিমেল হাওয়ায় কাঁপছে মৌলভীবাজার, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি

চায়ের রাজ্য মৌলভীবাজারে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি, আর উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন। শীতের প্রকোপে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলায় চা-বাগান ঘেরা এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র শীত। স্থানীয়রা জানান, ঠান্ডার কারণে হাতে-পায়ে কাঁপুনি শুরু হয়, বিশেষ করে বয়স্ক মানুষদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক দিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ, ফলে যান চলাচলেও দেখা দিচ্ছে সমস্যা।

মৌলভীবাজার সদর উপজেলায় শীতের প্রভাবে কৃষি খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, তীব্র শীতের কারণে বোরো ধানের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌলভীবাজার শহরের সাধারণ মানুষ বলেন, শীতে আমরা একপ্রকার জবুথবু হয়ে পড়েছি। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে মনে হয় হাত-পা জমে যাচ্ছে।”

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়াবিদ মো. আনিসুর রহমান বলেন,

আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা