ছবি: আমার বাঙলা
পরিবেশ

শীতে কাঁপবে দেশ, জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রিতে

আমার বাঙলা ডেস্ক

বছরের শুরুতেই দেশে শীতের দাপট তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে শীত আরও প্রবল হতে পারে। এ সময়ে মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারি মাসে মোট ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি হবে মৃদু থেকে মাঝারি এবং ১-২টি হতে পারে মাঝারি থেকে তীব্র। ঘন কুয়াশা ও আর্দ্র বাতাসের কারণে দিনের বেলাতেও শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রভাব লক্ষ্যণীয় হবে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে। দেশের নদী-নালা ও অববাহিকায় পানিপ্রবাহও স্বাভাবিকভাবে বজায় থাকবে।

এ দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। দুপুর পর্যন্ত কুয়াশা ও শীতের এ দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা