বিনোদন

৬ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সাইফ আলি খান ৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন অভিনেতা। যেহেতু তার অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ী। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত আড়াইটার দিকে জখম সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায় তার ছেলেরা।

এর পর হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয় নায়ককে। তার মেরুদণ্ড থেকে ছুরির ৩ ইঞ্চি লম্বা একটি টুকরো বের করা হয় এবং স্পাইনাল ফ্লুইড লিক বন্ধ করা হয়। হাসপাতাল পরে অস্ত্রোপচারের সময় পাওয়া ওই ধারালো বস্তুটির ছবিও প্রকাশ করে।

এদিকে হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্তের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তাকে নিয়ে ২০ জন পুলিশ কর্মকর্তার একটি দল চারটি পুলিশের ভ্যানে করে সাইফের বান্দ্রায় বাসায় পৌঁছায়, অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা