অনসূয়া সেনগুপ্ত
বিনোদন

চরিত্রের জন্য ‘নির্লজ্জ’ হতে আমার কোনো দ্বিধা নেই

আমার বাঙলা ডেস্ক

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। রোববার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এরপর সংবাদ সম্মলেনে নানা প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমা দিয়ে অভিষেক অনসূয়ার। এরপর তাঁকে দেখা গেছে সৃজিত মুখার্জির ‘রে’-তে। ‘ম্যাডলি বাঙালি’র পর অবশ্য অভিনয় থেকে টানা বিরতি নিয়েছিলেন অনসূয়া। বিনোদন দুনিয়ার অন্য বিভাগে কাজ করেছেন তিনি।

‘দ্য শেমলেস’ ছবি দিয়ে প্রত্যাবর্তন। এখানে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবির স্বার্থে অভিনেত্রী কতটা ‘শেমলেস’ হতে পারেন? এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘চিত্রনাট্য সত্যি চাইলে ছবির কারণে যতটা শেমলেস হতে হবে, হব। আমার কোনো দ্বিধা নেই।’

কলকাতার অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। এখন মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। রোববার দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন। জুতসই চিত্রনাট্য এলেই রাজি হয়ে যাবেন।

এদিকে কানে প্রদর্শনীর পর ভারতে মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য শেমলেস’। ২০২৫ সালের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা