বিনোদন
পুষ্পা ২

সামান্থার জায়গায় শ্রীলীলা

আমার বাঙলা ডেস্ক

অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যে বড় ভূমিকা ছিল একটি গানের— ‘উঁ অন্তভা’। শুধু গানের কথা বা সুর নয়, তারই সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর বিভঙ্গ, তাঁর আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। এই গানের মাধ্যমেই ‘আইটেম’ গানে হাতেখড়ি সামান্থার। তাতেই কেল্লাফতে। সারা দেশে ব্যাপক সাড়া ফেলে দেওয়া সামান্থাকে কিন্তু ‘পুষ্পা ২’ ছবিতে জায়গা দেওয়া হয়নি। বরং তাঁর জায়গায় এ বার দেখা যাবে দক্ষিণের আর এক অভিনেত্রী শ্রীলীলাকে। এ সব ক্ষেত্রে অভিনেত্রী বদল হলে সাধারণত পারিশ্রমিক বাড়ে। তবে এ ক্ষেত্রে হল উল্টোটা। জানা গিয়েছে, সামান্থা যা পেয়েছিলেন, তার থেকে অন্তত ৬০ শতাংশ কম পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলীলা।

দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় মুখ শ্রীলীলা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁর গান ‘কুর্চি মাধাথাপেট্টি’। এ গানের চিত্রায়ণে তাঁর বিপরীতে রয়েছেন মহেশ বাবু। এ বার শ্রীলীলাকে দেখা যাবে ‘পুষ্পা ২’-এর সেটে। মিনিট তিনেকের গানে নাচবেন। ওই ৩ মিনিটের গানের জন্যই সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা। তবে শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি টাকা। এর আগে মহেশ বাবু সঙ্গে ‘গুন্টুর করম’ ছবির জন্য শ্রীলীলা পেয়েছিলেন ৪ কোটি টাকা। জানা গিয়েছে, ‘পুষ্পা ২ ছবির এই গানের জন্য প্রথমে ভাবা হয়েছিল শ্রদ্ধা কপূরের কথা। কিন্তু শ্রদ্ধা ৫ কোটি টাকার কমে কাজ করতে রাজি হননি। তাই আর কথা এগোয়নি। শেষ পর্যন্ত নির্মাতারা নির্বাচন করেছেন শ্রীলীলাকে। তাঁকেই দেখা যাবে পর্দায়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা