সংগৃহিত
বিনোদন

একই দিনে জয়ার ২ সিনেমা মুক্তি

বিনোদন ডেস্ক: দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত দুটি নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘ভূতপরী’। অপরদিকে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নুরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘পেয়ারার সুবাস’। অন্যদিকে ‘ভূতপরী’ নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিষান্তুক প্রমুখ।

পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।’

নতুন বছরের শুরু থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ‘ভূতপরী’ সিনেমার প্রচার শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’ সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করে জয়া লেখেন, ‘‘মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!’’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা