সংগৃহিত
বিনোদন

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা ও অভিনেতা জো ম্যাঙ্গানিলোর বিচ্ছেদ হয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে। দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। সে সময় তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি তারা কেউ।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। যেখানে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

সোফিয়া ভারগারা বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে সোফিয়ার প্রথম বিয়ে ভেঙে যায়। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ‘১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।’

সোফিয়া ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা