বিনোদন

শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’ রেকর্ড গড়ল, ৫০ কোটি পার

বিনোদন প্রতিবেদক

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে দুই চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০ কোটি পার হয়ে গেছে। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারের বেশি। এসভিএফ ইউটিউব চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ ভিউ। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০ কোটির বেশি। এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন।

গত বছর পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফীর তুফান। সে বছরের ২০ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান ‘দুষ্টু কোকিল’। গানটির চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী, তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান।

গানটি ৫০ কোটি ভিউর মাইলফলক ছোঁয়ায় উচ্ছ্বসিত আকাশ সেন। কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানান, এত কম সময়ে এত মানুষের ভালোবাসা, যেকোনো সংগীতশিল্পীর জন্যই অনেক বড় পাওয়া। আকাশ সেন বলেন, ‘দেখুন, একদিন আমি থাকব না। গানটা থাকবে। এত মানুষের ভালোবাসার উত্তর দেওয়ার ভাষা আমার নেই। গানটি শুধু বাংলাদেশে নয়, কলকাতাসহ ভারতের অন্যান্য রাজ্যের মানুষও পছন্দ করেছেন। এমনকি ব্যাংকক থেকেও বন্ধুরা কল করে জানিয়েছেন, সেখানকার নানান পার্টিতে এ গান বেজেছে। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।’

গানটি তৈরির পেছনের গল্পও শোনালেন আকাশ সেন, ‘আমার বাড়ির পাশে একটি আমগাছ আছে। বসন্তকালে সেখানে সারা দিন কোকিল ডাকাডাকি করে। এক কোকিল আরেক কোকিলকে মুগ্ধ করতেই এভাবে ডাকাডাকি করে। এভাবে সবার সামনে কোকিল প্রেম নিবেদন করে বলেই তাকে দুষ্টু বলা হয়েছে। এই মজা থেকেই গানের জন্ম।’

গানটি কিন্তু অন্য একটি সিনেমার জন্য তৈরি করেছিলেন আকাশ। কিন্তু সে সিনেমার প্রযোজকের পছন্দ না হওয়ায় গানটি নিজের কাছে রেখে দেন তিনি। গায়িকা কনা গানটি রায়হান রাফীকে শোনান। পরিচালক সিনেমার জন্য গানটি পছন্দ করেন।

এ মাইলফলকের পুরো কৃতিত্ব দর্শকদের দিয়েছেন আকাশ সেন। তাঁর কথায়, ‘শ্রোতারাই সবকিছু।’ তিনি বলেন, ‘জীবনে প্রথম গান যখন বানিয়েছিলাম, সেদিনও মনে হয়েছিল, একটা মঞ্চে দাঁড়িয়ে অনেক শ্রোতাকে গানটি শোনাচ্ছি। শ্রোতারা নতুন গানটি শুনে রোমাঞ্চিত হচ্ছেন। তো আমি যে গানই বানাই না কেন, পরিচালক-প্রযোজক থেকে হয়তো আইডিয়াটা নিই, কিন্তু আমার সামনে থাকেন সেই লাখো কোটি শ্রোতা; তাঁদের আবেগ, পছন্দই আমার মাথায় কাজ করে। গানটির মাধ্যমে এত শ্রোতার কাছে যে আমি পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে বড় আনন্দের।’

গানটির দৃশ্যধারণ হয়েছিল কলকাতায়। শুটিংয়েও উপস্থিত ছিলেন আকাশ সেন। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘শুটিংয়ের দুই দিন আগেই রায়হান রাফী আমাকে নিমন্ত্রণ করেন। সেখানে গিয়েই শাকিব খান ভাইকে মেসেজ করি। সারা দিন তাঁর সঙ্গে ছিলাম। তিনি আমাকে এত ভালোবাসা ও আদর দিয়েছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা জীবন আমার মনে থাকবে।’

গানটি দর্শকের এত পছন্দ হওয়ায় শিল্পী কনাও ভীষণ খুশি। তিনি বলেন, ‘অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। এটি অনেক বড় আনন্দের খবর। এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। সব শ্রোতার প্রতি অনেক অনেক ভালোবাসা। এই পুরো কৃতিত্ব আপনাদের।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই বলে জানিয়েছেন...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা