বিনোদন

‘আমার চাওয়া অভিনয় রাষ্ট্রীয় পেশা হিসেবে স্বীকৃতি পাক’

বিনোদন প্রতিবেদক

অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক মেয়াদের নির্বাচনে গত শনিবার সভাপতি পদে বিজয়ী হয়েছেন নন্দিত অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। শিল্পীদের কল্যাণে নানামুখী কাজ করার ইচ্ছা রয়েছে তার। পেশার স্বীকৃতি পেতে সর্বপ্রথম কাজ শুরু করতে চান এ অভিনেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় যে একটা পেশা, সেটাই এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। আমার চাওয়া অভিনয় রাষ্ট্রীয় পেশা হিসেবে স্বীকৃতি পাক। এই কাজটি আমার আগের কমিটির নেতারাও করতে চেয়েছেন। আমি চাইবো সেটি যেন বাস্তবায়ন হয়। এ ছাড়া আমাদের নতুন কমিটির কাজ হলো আগের কমিটি যে কাজগুলো শুরু করেছিল, সেগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন করা।’

তিনি আরো বলেন, ‘মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের সংগঠনের ভূমিকা জোরালো থাকবে। একটু খেয়াল করলে দেখবেন যখনই এ ধরনের পরিস্থিতি হয়েছে, অভিনয়শিল্পী সংঘ জোরালো প্রতিবাদ করেছে। তবে সবার প্রতিবাদের ভাষা তো আর এক হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করব নেগোশিয়েট করতে। কখনোই আমরা আক্রমণাত্মক হব না। তবে আমরা সব সময় শিল্পীদের স্বার্থ রক্ষায় পাশে থাকবো, ন্যায়সঙ্গতভাবে অন্যায়ের প্রতিবাদ করতে চাই।’

সবশেষে নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের নির্বাচন সবসময়ই সুষ্ঠু হয়। এবারও তার ব্যত্যয় হয়নি। অভিনেতাদের চোখে নেতা হতে পারেন এমন ২১ জনকে নির্বাচন করেছেন তারা। সবচেয়ে ভালো বিষয় হলো, এটা কোনো প্যানেলভিত্তিক নির্বাচন নয়। প্রত্যেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। আর আমরা শুরু থেকেই বলে আসছি যে, অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে জিতবে ২১, হারবে না কেউ। তার মানে হলো এখানে হার-জিত কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এটা একটা চ্যালেঞ্জিং অর্জন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা