শিক্ষা

ক্যাম্পাসে হয়নি অধ্যাপক আরেফিনের জানাজা, কারণ জানালেন ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল আকসা জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় অংশ নিয়েছেন ঢাবির উপাচার্য নিয়াজ আহমেদ খান। পরে ঢাবি ক্যাম্পাসে আরেফিন সিদ্দিকের জানাজা না হওয়ার কারণ জানান তিনি।

অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যারের জানাজা ঢাবিতে হচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সাবেক ভিসি হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে।

ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এ ছাড়া ঢাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, আরেফিন স্যারের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা নিয়ে একাধিক আলোচনায় নিরাপত্তাসহ নানা বিষয় সামনে আসে। পরে পরিবার ক্যাম্পাসের বাইরে জানাজা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রাত পৌনে ১১টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা