সংগৃহিত
শিক্ষা

 ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৪ উপলক্ষ্যে বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল তিনটায় গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে মালালা ফান্ড-এর সহযোগিতায় ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডুকেশন ওয়াচ-এর চেয়ারপার্সন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযান-এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

করোনা মহামারির ধাক্কা ও বৈশ্বিক রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দায় সারাবিশ্বের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি বড় প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। এ প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণসাক্ষরতা অভিযান ও এডুকেশন ওয়াচ এসব বিষয়ে নবগঠিত সরকারের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরে বিভিন্ন সুপারিশসহ দাবি উপস্থাপন করা হয়। দাবি সম্বলিত স্মারকলিপি উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান-এর উপ-কার্যক্রম ব্যবস্থাপক সামছুন নাহার কলি। সুপারিশের মধ্যে শিক্ষায় বিনিয়োগ, শিক্ষা অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, শিক্ষায় প্রবেশগম্যতা/অভিগম্যতা, সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষা, শিক্ষাক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা, শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম পরিমার্জন ও হালনাগাদকরণ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি, মর্যাদা, শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, শিক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মান উন্নয়ন, মূল্যায়ন প্রক্রিয়ার পর্যালোচনা ও পরিমার্জন, আইসিটি-র ব্যবহার, স্কুল মিল-এর আওতা বৃদ্ধি উপবৃত্তি এবং শিক্ষায় বিকেন্দ্রীকরণের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বেসরকারি সংস্থার কর্মকর্তা, নাগরিক সমাজ, অর্থনীতিবিদ, গবেষক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ যুক্ত করে বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।

উক্ত সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, নাগরিক সমাজ, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০-১২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা