ছবি: জয়পুরহাট প্রতিনিধি
শিক্ষা

জয়পুরহাটে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হওয়া পরীক্ষায় তিনি অংশ নেন। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতিঃ দাঃ) মো: আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।

মো: আব্দুর রউফ বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। তিনি চলতি মাসের ৩ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে এবং পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কারাগারের ভিতরে পড়াশোনা করতে পারেন সেজন্যও ব্যবস্থা করা হয়েছে। সিরাজুল ইসলাম রাজশাহী বোর্ডের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক সহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। তাছাড়া জেলা প্রশাসক আফোজা আকতার চৌধুরী ইতিমধ্যে জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। তাকে তার সকল বই সরবরাহ করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান আরও জানিয়েছেন, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ।...

মার্কিন সেনাকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত ইরান

ইরান-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

কী ঘটেছিল বিশ্বকাপ ফাইনালের আগে?

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা