ছবি: সংগৃহীত
শিক্ষা

জুলাই আন্দোলনে বাধাদানের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই আন্দোলনে বাধাদান, ধর্ষণের হুমকি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ব্যাহত করার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখায় রাজনীতি করতেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি ও শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুমোদন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাস্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীর মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আর যারা স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছে, তাদের অর্জিত সনদ বাতিল করা হয়েছে।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আনাস সরকার, ইইই বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ সাব্বির (অ্যালেক্স সাব্বির), সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. ইনজামামুল হাসান, ইএসইই বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের কে এম রাজু, বাংলা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মোছা. তৃণা মির্জা, ২০২০–২১ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন, ২০২১–২২ শিক্ষাবর্ষের নাইম আহমেদ দুর্জয়, চারুকলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের হাসিব সিদ্দিকী, একই শিক্ষাবর্ষের তাসনীমুল মুবীন, পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. মোস্তাকিম মিয়া এবং দর্শন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. পারভেজ মাতুব্বর।

উল্লেখ্য, ১৬ এপ্রিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে বাধা, হুমকি ও চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ তদন্তে ড. মো. হাবিব–উল–মাওলাকে প্রধান ও প্রক্টর ড. মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল...

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়ে...

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষেত্রে কৌশলগত গুরুত্...

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গে...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা