ছবি: সংগৃহীত
জাতীয়

চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তার ওপর হামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই কর্মকর্তার ওপর প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকার একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

‘গুলির নির্দেশ দিচ্ছিল তাদের একজন’

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, সকালে তিনি ও সহকর্মী বদরুল আরেফিন অফিসে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেল আরোহী তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়। তিনি বলেন, হঠাৎ সামনে এসে পথরোধ করে তারা গাড়ির কাচ ভাঙতে থাকে। একজন চাপাতি দিয়ে কোপ দেয়, আরেকজন বারবার বলছিল—“গুলির, গুলির।”

জীবন বাঁচাতে দুই কর্মকর্তা দ্রুত গাড়ি থেকে নেমে পাশের একটি গলিতে আশ্রয় নেন। হামলাকারীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর করে পালিয়ে যায়।

হুমকি পেয়েছিলেন আগে থেকেই

ঘটনার আগে থেকেই অজ্ঞাত সূত্র থেকে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান। গত ৬ অক্টোবর বন্দর থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ রয়েছে ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে এক ব্যক্তি ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেয়। কাস্টমসের বিভিন্ন অনিয়ম ও চোরাচালান–সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই হুমকির মাত্রা বেড়ে যায় বলে তিনি জানান।

অনিয়ম ধরার জেরেই হামলা ধারণা কাস্টমস প্রশাসনের

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, সম্প্রতি নিষিদ্ধ পপি বীজ ও ঘন চিনি আমদানির নামে দুটি কনটেইনারে অনিয়ম ধরা পড়ে। এ ছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে কসমেটিকস আমদানির একটি বড় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল, যা গত দুই মাসে ভেঙে দেওয়া হয়। এই সব অনিয়ম উন্মোচনে নেতৃত্ব দিচ্ছিলেন আক্রান্ত দুই কর্মকর্তা। ফলে তারা বিভিন্ন নম্বর থেকে নিয়মিত হুমকি পাচ্ছিলেন। তার ধারণা, এসব সিন্ডিকেটই হামলার সঙ্গে জড়িত।

তদন্তে নেমেছে পুলিশ

ঘটনার পর ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে পরিকল্পিত হামলা হিসেবেই দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয় সূত্রে তথ্য যাচাই চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

প্রকাশ্য হামলায় উদ্বেগ

কাস্টমস কর্মকর্তাদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা পুরো প্রশাসনে উদ্বেগ সৃষ্টি করেছে। কর্মকর্তারা জানান, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলে জীবনের ঝুঁকি তৈরি হয়, যা দায়িত্ব পালনকে আরও কঠিন করে তোলে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও সংশ্লিষ্ট চোরাচালান সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা