ছবি: নীলফামারী প্রতিনিধি
শিক্ষা

৬ দফা দাবিতে নীলফামারীতে কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

ক্রাফট ইন্সট্রাকটরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, জুনিয়র ইন্সট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামুলক ডিপ্লোমা ডিগ্রি, কারিগরি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবীতে নীলফামারীতে মানববন্ধন সমাবেশ হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসুচি পালন করে নীলফামারী ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি ) শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদিকুল ইসলাম, সিয়াম সরকার, আইরিন আক্তার, তুহিন ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘ক্রাফট ইন্সট্রাকটরদের অবৈধ রিটের পরিপেক্ষিতে বাংলাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যমত হয়ে আমরা পর্ব্যমধ্য পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। আমাদের যৌক্তিক দাবিসমুহ না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান থাকবে।’ শিক্ষার্থী আইরিন আক্তার তার বক্তব্যে বলেন, ‘আমরা মানুষের কষ্ট বাড়াতে রাস্তায় নামিনি। আমরা মান সম্মত শিক্ষার কথা বলতে এসেছি।’ পরে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা