অপরাধ

গোয়ালন্দে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে গত ২৫ ফেব্রুয়ারি সকালে তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে মাসুদ মোল্লাকে কুঁপিয়ে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ রিয়াজকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রিয়াজ গোয়ালন্দ পৌর শহরের জুড়ান মোল্লার পাড়ার বাবলুর বাড়ির ভাড়াটিয়া মোঃ লিটনের ছেলে। আহত মাসুদ পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।

শনিবার (০১ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণে সর্বদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মোঃ রুস্তম আলী ও তার সংগীয় ফোর্স গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৮ টায় জামতলা এলাকায় জনৈক লিটনের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে দেশব্যাপী আলোচিত হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ রিয়াজকে গ্রেপ্তার করে। এবং আসামিকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে তার পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। যার (এফআইআর নং-৩১, জি আর নং-৫৭, ধারা-143/341/323/ 326/307/506 The Penal Code, 1860)। এ ঘটনায় একটি জাতীয় দৈনিক পত্রিকাসহ দেশের সকল গণমাধ্যমে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা