ছবি: সংগৃহীত
অপরাধ

চন্দনাইশে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী

চট্টগ্রাম ব্যুরো:

চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় চার কন্যার জননী সালমা আকতার (৩৫)কে হত্যা করে পালিয়েছে স্বামী। স্থানীয়রা জানায়, গত রবিবার রাতেই নুরুল হুদা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সালমা বাক প্রতিবন্ধী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা কোথা থেকে তাকে নিয়ে এসেছে, তা কেউ জানে না। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত স্বামী ইতিমধ্যেই তার দুই শিশু কন্যাকে বিক্রি করেছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সঙ্গে রয়েছে। নুরুল হুদা তাকে বিক্রি করার চেষ্টা করলেও পরিবার ও প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয়েছে। এছাড়া, সম্প্রতি ১২ দিনের এক কন্যা শিশুকেও বিক্রি করার চেষ্টা করেছিল।

স্থানীয়দের অভিযোগ, সালমাকে ডেলিভারি পরও নুরুল হুদা মারধর করত। সম্প্রতি চুরির অভিযোগে ধরা পড়ার পর এলাকাবাসী নুরুল হুদাকে মারধর করে আটক করেছিল।

চন্দনাইশ থানা পুলিশ সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। চন্দনাইশ থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন জানিয়েছেন, ৯৯৯-এ ফোনে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

অভিযুক্ত নুরুল হুদা ঘটনার পর থেকে পলাতক। পুলিশ তাকে ধরতে তৎপর রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা