ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

বায়েজিদে একনালা বন্দুকসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পুলিশ বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনালা বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে চারটার দিকে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. কাউছার হামিদ, এসআই মো. আশরাফুল আলম এবং এএসআই (নিঃ) মো. জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. এখলাছ মিয়া প্রকাশ ইয়াছিন (৩৭)। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইদং এলাকায়। বর্তমানে তিনি বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার মুক্তিযোদ্ধা জিরো পয়েন্টের কাছে ফরেস্ট বিভাগের পাহাড়সংলগ্ন স্থানে কেয়ারটেকার হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরি একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির মোট দৈর্ঘ্য প্রায় ২৪.৫ ইঞ্চি এবং ব্যারেল ও বাট অংশ লাল কসটেপে মোড়ানো ছিল।

ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। পরে আটককৃত আদালতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা