বিক্ষোভ শেষে বক্তব্য রাখছেন চবি ছাত্রদলের নেতারা
রাজনীতি

ঢাকায় হাদীকে গুলি, প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “তফসিল ঘোষণার মাধ্যমে একটি রাজনৈতিক দলের পরাজয় নিশ্চিত হয়েছে। তারা বলেছে, শুধু স্থানীয় নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন হবে না, প্রপার প্রপোরশন ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু তারা ষড়যন্ত্র থামায়নি। আজকের হামলাটি আমরা তাদের ষড়যন্ত্রের ফল বলে মনে করি।”

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “গণতান্ত্রিক দেশের জন্য গত ১৭ বছরে আমরা অনেক ভাই হারিয়েছি। আমাদের সোনালী সময় এখন হারিয়েছে। যার ছাত্রলীগের সময় আরাম-আয়েশ ছিল, তারা এখন আমাদের বাংলাদেশ ছাড়তে বলছে। আমরা তাদেরকে বলতে চাই, ঘুমন্ত বাঘকে জাগাবেন না।”

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা