নিহত যুবক ছবি: প্রতিনিধি
রাজনীতি

বিএনপির সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে তাহমিদ খান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে বারইয়ারহাট পৌর বাজারের একটি দোকানে বসা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনের মধ্যে বাকবিতণ্ডা হয়। জুবায়ের পা তুলে বসে থাকার বিষয়টি লিটনের কাছে অশোভন মনে হলে তিনি জুবায়েরকে লাথি মারেন। পরে উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে নিজ নিজ এলাকায় লোক জড়ো করে।

শামসুল হক মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবিরসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত তাহমিদকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বারইয়ারহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে বলেন, “আমরা পরিস্থিতি মিটমাট করতে গিয়েছিলাম। কিন্তু লিটনের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। ঠিক কোন মুহূর্তে তাহমিদ সেখানে গিয়েছিল, তা আমরা জানি না, তবে তাকে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়।”

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, একই রাজনৈতিক গ্রুপের জুনিয়র–সিনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা