মত বিনিময় সভায় কথা বলছেন আমির খসরু
রাজনীতি

জাতির ঐক্যই দেশের ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি: আমীর খসরু

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে বিএনপির ৮নং শুলকবহর ও ৪২নং সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জাতি আমাদের সঙ্গে আছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়। এটা আমাদের শুধু আমাদের নয় বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।”

তিনি আরও জানান, “জনগণ যদি ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, আগামী দিনে দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে। যেদিন থেকে সরকার গঠন হবে সেদিন দিকেই কাজ শুরু হবে। হাতে সময় নেই, জনগণের প্রত্যাশা অনেক।”

গণতন্ত্র রক্ষার প্রশ্নে বিএনপি তাদের অবস্থান থেকে কখনো সরে যায়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।”

মতবিনিময় সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ শুলকবহর ও ৪২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন শায়েস্তা উল্লা চৌধুরী, সদস্য সচিব হাসান ওসমান, ইব্রাহিম খলিল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, বিএনপি নেতা সাইদুর রহমান বেলাল, মোহাম্মদ দিদার, মোহাম্মদ তারেক, অ্যাডভোকেট সাইফুল, জিনিয়া বেগম ও ছাত্রনেতা সাজ্জাদ প্রমুখ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা