ছবি:কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জ শহর অটোরিকশার দখলে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরে যানজট নিত্যসঙ্গী হয়ে পড়েছে। অটোরিকশার দাপটে শহরের রাস্তায় পা ফেলবারও জায়গা থাকে না। ফুটপাত অবৈধ দখলদারদের কবলে থাকায় যানজটের তীব্রতা আরও অসহনীয় হয়ে পড়েছে।

এ যানজটের কারণে ৫-৭ মিনিটের রাস্তা পাড়ি দিতে আধা ঘণ্টারও বেশি সময় নষ্ট করতে হয়। পুরানো শহর হওয়ায় শহরের প্রধান সড়কগুলো এমনিতেই অনেকটা সরু। রাস্তার পাশে গড়ে ওঠা বহুতল বাণিজ্যিক ভবনগুলো গাড়ি পার্কিংয়ের জন্য কোন ব্যবস্থা না রাখায়, শপিংমলে আসা ক্রেতাদের গাড়িগুলো রাস্তার অনেকটা জায়গা দখল করে নেয়।

কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন, ফুটপাতগুলো নিয়ন্ত্রণ করেন প্রভাবশালীরা। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত দখলমুক্ত করলেও দু- এক দিন পর আবার আগের জায়গায় ফিরে যায়।

সরেজমিনে শনিবার(১৫ মার্চ) দেখা যায় পবিত্র ঈদুল ফিতরের আগে বিপনিবিতান গুলোতে কেনাকাটায় ভিড় বেড়ে গেছে। এ জন্য শহরের বাহির থেকে বাড়তি অটোরিকশা ঢুকে শহরের যানজটের তীব্রতা অন্য যে কোন সময়ের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে।

শহরের একরামপুর মোড় থেকে কাচারি বাজারে আসতে যেখানে ৫ মিনিট সময় লাগার কথা সেখানে আধা ঘন্টায়ও পার হওয়া যায় না। এতে করে অনেক সময়ে জরুরি রোগী বহনে এ্যাালম্বুলেন্স আটকে পড়ে যানজটের কারণে।

এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনের রাস্তা সরু ও ফুটপাত না থাকায় সেখানে রোগীদের বহন করে নিতে গেলে গুরুতর অসুস্থ রোগীদের সময়মত পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু ঘটে।

কিশোরগঞ্জ পরিবেশ আন্দোলন ( বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল জানান, ফুটপাতগুলো প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করে, এখান থেকে মোটা অংকের চাঁদা আদায় করে থাকেন। যে জন্য পায়ে হাঁটার জায়গা না পেয়ে পথচারীরা বাধ্য হয়ে হাঁটার জন্য রাস্তায় চলে আসেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা