ছবি: মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

শ্রীমঙ্গলে ক্বেরআত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপজেলাভিত্তিক ক্বেরআত প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে শ্রীমঙ্গল পৌরসভা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ তিন হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে তিন ও তৃতীয় স্থান অর্জনকারীকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী চার ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ছয় জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় চল্লিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আংশগ্রহণ করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা