সারাদেশ

সাংবাদিক রনির পিতা চলে গেলেন না ফেরার দেশে

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

দৈনিক মানবিক পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সদস্য শহিদুল ইসলাম রনির পিতা কানসাট কাগজিপাড়া নিবাসী শফিকুল ইসলাম (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

২২ ফেব্রুয়ারিতে রাত ৩.৫০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বিকাল ৫টায় কানসাট সরকারী কেন্দ্রীয় গোরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ গ্রহন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দায়ী শহিদ মিয়া, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণত সম্পাদক আলামিন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম সহ শিবগঞ্জ প্রেস , শিবগঞ্জ উপজেলার প্রেস ক্লাব ও শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সবশেষে শিবগঞ্জের তিনটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন এবং তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা