খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ মহসিন মিয়া মধু
সারাদেশ

খেলাধুলাসহ ভালো কাজে তরুণদের এগিয়ে আসার আহবান মহসিন মিয়া’র

মৌলভীবাজার প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্ররা এগিয়ে আসায় দেশে পরিবর্তন এসেছে মন্তব্য করে ন্যাশনাল টি কোম্পানীর স্বতন্ত্র পরিচালক ও জেলা বিএনপি’র নেতা এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, শিল্পপতি মোঃ মহসিন মিয়া মধু বলেছেন- ‘খেলাধুলাসহ ভালো সকল কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের। ভবিষ্যত প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সু-শৃঙ্খল সমাজ গঠনে তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।’

শুক্রবার সন্ধ্যা রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী ফুটবল একাদশের উদ্যোগে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তরুণরা চাইলে দেশের যেকোন পরিবর্তন এনে দিতে পারে, সেটা জুলাই-আগস্টে বিশ^বাসীকে বুঝিয়ে দিয়েছে। তারা জীবন দিয়ে, আহত হয়ে, আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে। খেলার ছলে হলেও আমাদের মধ্যে অনেক দিন পর আজকে একটা মিলনমেলায় পরিণত হয়েছে। এর আগে আমরা প্রকাশ্যে এরকম আয়োজন করতে পারি নাই। তাই তাদের এভাবে খেলাধুলার আয়োজন করলে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে।’

মহসিন বলেন, ‘সমাজে এখন পরিবর্তন আসায় তরুণরা খেলাধুলায় মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের আমলে সেটা ছিল না, মানুষের সেবা বলতে কোনো কিছু ছিল না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নেতাকর্মীদের বলছেন- মানুষের পাশে থাকার জন্য, তাদের সেবা করার জন্য। বিগত ১৭ বছরে বিএনপি’র অনেক নেতাকর্মী এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন, আহত হয়েছেন। অনেক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে তাদের অত্যাচারে। বছরের পর বছর জেল কাটতে হয়েছে নেতাকর্মীদের। আল্লাহর রহমতে এখন দেশের মানুষ অনেক শান্তিতে রয়েছে।’

তিনি বলেন, ‘বেগম জিয়াকে বিশ্বনেতারা অনেক সম্মানের চোখে দেখেন। একের পর এক উনার সকল মামলা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে চলে যান নাই। এটা আমাদের অহংকার।’

এসময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীসহ ক্রীড়াপ্রেমী সহশ্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বো...

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশ...

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্...

‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্য...

ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু কি নিহত ?

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

শবে কদরের সম্ভব্য রাত কোনটি?

মর্যাদার এ রাতটি কবে হবে তা সুস্পষ্ট বা নির্দিষ্ট করে বলার বা জানার কোনো সুযো...

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়...

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলনে–বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন ব...

সংসদের প্রথম অধিবেশনে শেষ পর্যন্ত সভাপতিত্ব করছেন কে?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল ১২ মার্চ। নতুন সংসদের এ অধিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা