বক্তব্য রাখছেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসেন । ছবি: মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

‘পরিবেশ রক্ষায়ও কাজ করছে ট্যুরিস্ট পুলিশ’

মৌলভীবাজার প্রতিনিধি

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স হলে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সারা বাংলাদেশের বন নিয়ে আমরা কথা বলছি। কিছু কিছু বন আইনের সংশোধন নিয়ে কথা বলছি, সেটা রিপ্লেকশন আমরা খুব শিঘ্রই দেখতে পাব। আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। পরিবেশ আইনের কিছু সংশোধনী এনে কাজ করতে হবে। এখন শুধু কথা বলে সময় নষ্ট আর ওয়াজ নসিয়ত না করে কাজ করতে চাই। আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। এতে সকলের সহযোগিতা লাগবে।’

তিনি বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ মূলত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। এখন আমরা এর সাথে রিলেটেড সকল কাজে সম্পুক্ত থাকতে চাই। পরিবেশ রক্ষা করে শ্রীমঙ্গলকে আমরা সুন্দর রাখার পাশাপাশি এখানকার উন্নয়নটাও চাই। ইতিমধ্যে অনেক কাজ আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুরু করেছি। যেমন ট্যুরিস্ট এলাকায় রাতের আলোর জন্য স্টিক লাইট, ময়লা ব্যবস্থাপনা এবং সড়ক মেরামতের কাজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। যেগুলো আগামি মিটিংয়ের আগেই আশা করছি দৃশ্যমান হবে।’

ট্যুরিস্ট পুলিশ সিলেট বিভাগের পুলিশ সুপার খালেদ বিন নুর এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, টি হ্যাভেন রিসোর্ট এর স্বত্বাধিকারী মোঃ ইদ্রিস লেদু, পর্যটন কল্ল্যান পরিষদ রাধানগর এর আহবায়ক কুমকুম হাবিবা, সদস্য তারেকুর রহমান পাপ্পু, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, ট্যুর অপারেটর তাপস দাশ, যায়যায় দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, ফুলছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক কল্যাণ দাশ, গ্র্যান্ড সুলতান রিসোর্ট এর সহকারী ম্যানেজার মোঃ আরজু মিয়া, সহকারী বন সংরক্ষক আনিসুল হক, পরিবহন শ্রমিক নেতা মোঃ মিছির আলী, মাহবুবুর রহমান, মোঃ আহসানুল হক সুমন, নুর আলম, মোঃ মোশারফ হোসেন প্রমূখ।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা