সারাদেশ
দুশ্চিন্তায় কৃষক

ঘন কুয়াশায় পচন ধরছে আলু খেতে

নওগাঁ প্রতিনিধি

দেশের শস্যভান্ডারখ্যাত জেলা নওগাঁয় দিন যতই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ফলে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন জেলার আলু এবং বোরো ধান চাষিরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে পচন ধরেছে আলুতে, নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। বোরো এবং আলু চাষ নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন কৃষকরা। জেলায় গত কয়েকদিন যাবত তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

শুক্রবার সকাল ৯টায় জেলার বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্যমতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এ বছর ২১ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু এবং ৯ হাজার ৪৪৫ হেক্টর জমিতে বোরো বীজতলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ৯০ শতাংশ আলু রোপণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে। দেড় বিঘা জমিতে আলু লাগাইতে এখন পর্যন্ত খরচ প্রায় ১০-১২ হাজার টাকার মতো হয়েছে। আলুতে পচন ধরায় চরম হতাশায় আছি।

জেলার সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক আজগর আলী বলেন, তিন বিঘার মতো জমিতে আলু লাগিয়েছি। গত তিনি-চার দিনের ঘন কুয়াশার কারণে আলুতে সমস্যা দেখা দিয়েছে। আলুর পাতা পচে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, স্থানীয় ভাষায় এটাকে আমরা মড়ক রোগ বলি।

আলু উঠতে এখনো অনেক দেরি, এভাবে ঘন কুয়াশা হতে থাকলে সব আলু পচে নষ্ট হয়ে যাবে। এমনিতেই আলুতে এবছর খরচ অনেক বেশি। আলুর বীজ আর শ্রমিক বাবদ এখন পর্যন্ত ৫৮-৬০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। আলুতে পচন ধরায় চরম দুশ্চিন্তার মধ্যে আছি।

সাপাহার সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তরুণ কৃষি উদ্যোক্তা নাঈম হোসেন বলেন, বাজারে আলুর চাহিদা বশি হওয়ায় এবারই প্রথম প্রায় তিন বিঘা জমিতে আলু চাষ করেছি। আলুর বিজের দাম অত্যধিক বেশি, এখন অবধি তিন বিঘা জমিতে খরচ প্রায় ৬০ হাজার টাকার মতো হয়েছে।

বীজবাবদ ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে আবার গত কয়েকদিন যাবত ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে থাকছে। এভাবে চলতে থাকলে চরম লোকসানের মুখে পড়তে হবে।

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, বোরো মৌসুমে ধান লাগানোর জন্য বিছন (ধানের বীজ) ফেলেছি। কয়েকদিনের ঘন কুয়াশার কারণে বিছন লাল হয়ে মরে যাচ্ছে। এরকম ঘন কুয়াশা চলতে থাকলে ধান হয়ত আর লাগানো যাবে না।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, আগাম আলু এবং আগাম বোরো বীজতলাগুলো ঘন কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বীজতলা এবং আলুর জমিতে কৃষককে আগাম সতর্কীকরণ হিসেবে প্রয়োজনীয় ছত্রাকনাশক এবং বোরো বীজতলায় বিকেল বেলা পানি দিয়ে সকাল বেলা পনি বের করে দেওয়া অথবা পলিথিন পেপার দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষকরা এই পরামর্শগুলো গ্রহণ করলে আশা করি আলু এবং বোরো বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হবে না। এই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছ...

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টায় দুই যুবক আটক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কলাপাড়া পৌর শহরের ৬, ৭ ও ৮...

ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকা...

লক্ষ্মীপুরের ৪ সংসদীয় আসনের ৪৯৬ ভোটকেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মো...

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

নিজ কেন্দ্রে হেরে গেলেন ঢাকা-১৫ আসনে প্রার্থী জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।...

৫০ হাজার ভোটে এগিয়ে ‘হ্যাঁ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশব্যাপী ‘জুলাই জাতীয় সনদ&rs...

এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

দেশের আলোচিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা শেষ। এ আ...

৩০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা...

ঢাকা–৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে বিএনপির হাবিবুর রশিদ

ঢাকা–৯ আসনের দুটি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা