সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে ২ জনের ‍মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৮ জন যাত্রী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে বিকেল ৪টা পর্যন্তও পিকআপের চালকের আসনে মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুপুরে ফরিদপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ে বাসটি সড়কের ডানপাশে খাদের কিনারে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পিকআপের হেলপারকে ছিটকে রাস্তায় পরে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে জানান।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, বাসের ধাক্কায় পিকআপের হেলপার রাস্তায় ছিটকে পড়ে এবং চালক তার আসনে চাপা পড়ে নিহত হন। বিকেল ৪টা পর্যন্তও চালককে তার আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।

তিনি আরও জানান, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ ও বাস উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে রাখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা