সারাদেশ
মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ

উলিপুরে যুবক অপহরণের অভিযোগ, ৪ সপ্তাহেও সন্ধান নেই

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা মিয়া (২৫) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চরগুজিমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৯ এপ্রিল ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোস্তফা মিয়া ওই রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ডিঙি নৌকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদীতে মাছ ধরছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নৌকাযোগে আসা একদল দুর্বৃত্ত লাঠি, রড ও বৈঠাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের সময় তিনি মুঠোফোনে ভাতিজা আলমঙ্গীর হোসেনকে বিষয়টি জানান।

এ ঘটনায় পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মজারটারী মাঝিপাড়া এলাকার দুখিত চন্দ্র বর্মন (৫৫), রনজিত চন্দ্র বর্মন (৩৮), দিলীপ চন্দ্র বর্মন (৩৫), বিস্কর চন্দ্র বর্মন (২২), সুবোধ চন্দ্র বর্মন (২২) ও সোহাগ মিয়া (২২)-সহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে আমরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করছি, কিন্তু এখনো আমার ছেলের কোনো সন্ধান পাইনি।” উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনায় মামলা রুজু হয়েছে।

ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটায় নৌ পুলিশ ফাঁড়িকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চিলমারী নৌ থানার ইনচার্জ গোলাম মওলা জানান, মামলার এক নম্বর আসামি দুখিত চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়েছে।

তাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা