সারাদেশ

হাকালুকি থেকে হাওরাঞ্চল পর্যন্ত বোরোর ক্ষতির পরিমাণ ২১৬০ হেক্টর জমির ধান 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওরাঞ্চল ও উপজেলায় মোট ২১৬০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এতে করে প্রায় ১০ হাজার ৮শত মেট্রিক টন রবিশষ্য সোনালী ধান উৎপাদন হারিয়েছেন কৃষকরা, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা এবং প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, জেলার জুড়ির কাউয়া দীঘির হাওর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ১০৫৫ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে বা অন্যান্য কারণে নষ্ট হয়েছে।

এছাড়া বড়লেখার হাকালুকি হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২০ হেক্টর জমির ফসল।

উপজেলা পর্যায়ে শ্রীমঙ্গলে ২১৫ হেক্টর এবং কমলগঞ্জে আরও ২৭০ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সমস্যাকেই এই ক্ষতিসাধনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা থাকলেও শেষ সময়ে এসে প্রাকৃতিক দুর্যোগে সবকিছু তলিয়ে গেছে। অনেক কৃষকই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এই ক্ষতি তাদের জন্য চরম আর্থিক সংকট ও আগামী দিনের খাবার খোরাকের জন্য বেশ খড়কুট তা পুষিয়ে নেওয়ার মত সকল পথ বন্ধ করে দিয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তা প্রদানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফরে ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের খাবার খোরাকের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাশাপাশি ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে টেকসই পানি ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা