সারাদেশ

কৃষিশ্রমিকের মজুরি দেড় মণ ধানের দামের সমান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাজুড়ে এখন আগাম জাতের বোরো ধান কাটার ধুম পড়েছে। এলাকার ধানকাটা কৃষিশ্রমিকরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ধান কাটতে যাওয়ায় ধানকাটা কৃষিশ্রমিকের দৈনিক মজুরি বেড়ে দাঁড়িয়ে ১৬০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। আর বর্তমানে বাজারে মোটা জাতের কাঁচা ধান বিক্রি হচ্ছে ৭৫ কেজির প্রতিবস্তা ১১০০ থেকে ১১৫০ টাকায়। অর্থাৎ দুই মণ মোটা ধান বিক্রির দাম এক কৃষিশ্রমিকের দৈনিক মজুরির সমান। এমন পরিস্থিতিতে ধান চাষ কৃষকের লোকসানের মুখে পড়েছেন।

স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় বর্তমানে আগাম বোরো কাটার মৌসুম চলছে। তবে কয়েকদিনের মধ্যে পুরোদমে শুরু হবে। বৈশাখের প্রখর রোদের পাশাপাশি কয়েকদিন থেকে অবিরাম ঝড়োবৃষ্টি শুরু হওয়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। খেতের পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অবিরাম বৃষ্টির জন্য খেতের ধান ভেজে নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে হাটু পানি জমে যাওয়ায় খেতের পাকাধান যেকোনো মূল্যে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই সুযোগে ধানকাটা শ্রমিকের দৈনিক মজুরি বেড়ে গেছে।

উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষিশ্রমিকের সর্দার আব্দুর রহমান বলেন, ধানকাটা মৌসুমে তাদের মজুরির ভালো দাম পাওয়া যায়। গত রোববার (৩ মে) এলাকার হাসু খন্দকারের ৫ বিঘা জমির মিনিকেট জাতের ধান কেটে সড়কে ওঠে দেওয়ার জন্য চুক্তি হয়েছে ১৭ হাজার টাকা। ১১ কৃষিশ্রমিক একদিনে চুক্তির জমির ধান কেটে দিয়েছেন। এতে এক-একজনের মুজরি পড়েছে ১৫৫০ টাকা করে। বছরের পুরো সময় তাদের কাজ থাকে না। এখন মজুরি ভালো পাওয়া গেলে অন্য সময় সেই টাকা দিয়েই তাদের পেট চালাতে হয়।

এদিকে বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে হালকা-ভারি বৃষ্টি হওয়ায় ধানখেতের দূরত্ব আর খেতে জমে থাকা পানির ওপর ভিত্তি করে শ্রমিকরা তাদের মজুরি বাড়িয়ে দিয়ে ১৫০০ থেকে ১৬০০ টাকা দাম হাঁকছেন। কৃষকরা তাদের খেতের ধান ঘরে তুলতে দাম কমবেশি দরদাম করে শ্রমিক কিনে নিতে বাধ্য হচ্ছেন।

তেঁতুলিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, চড়া দামে দৈনিক জনপ্রতি শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটাতে লোকসান গুনতে হচ্ছে। এ বছর প্রয়োজন মাফিক ডিজেল পাওয়া যায়নি। সার ও কীটনাশকের দামও বেশি ছিল। তার ১২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। ধানকাটা শ্রমিকের এমন মূল্য দিয়ে ধান কেটে ঘরে তুলতে হলে লোকসান ছাড়া উপায় নেই।

চিকন ধান (মিনিকেট) ধান এক হাজার টাকা মণ দরেও বিক্রি হচ্ছে না বলে জানান একই গ্রামের হাসু খন্দকার। তিনি বলেন, ৭৫ কেজি ওজনের এক বস্তা চিকন ধান বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। তবে এক বস্তা মোটা ধানের দাম ১১০০ টাকা থেকে ১১৫০ টাকা বস্তার বেশি দিতে চাইছেন না ক্রেতারা। তবে ১৫০০ টাকা মজুরি দিয়ে ধান কেটে ঘরে তুলত যে খরচ হয়, তাতে ধান বিক্রি করে খরচ উঠবে না। কৃষকের মরা ছাড়া আর কোনো উপায় থাকছে না।

ফুলবাড়ী পৌরএলাকার ধান হাটের আড়তদার ও ব্যবসায়ী লিটন প্রসাদ বলেন, বর্তমানে আগাম জাতের চিকন (মিনিকেট) কাঁচা সবুজ ধান ৭৫ কেজি ওজনের প্রতি বস্তা ১৫০০ থেকে ১৬০০ টাকায় কেনাবেচা হচ্ছে। একই জাতের শুকনো ধান কেনাবেচা হচ্ছে ২০৫০ থেকে ২১০০ টাকা বস্তা। তবে এক সপ্তাহের মধ্যে মোটা ধান বাজারে ওঠলে এসব ধানের দাম আরও কমে আসতে পারে। এই টাকায় ধান বিক্রি করে কৃষকের বড় ধরনের লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তফিন বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৭৬০ মেট্রিক টন ধান। আশা করা যায় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, গত ২৫ এপ্রিল থেকে ২ মে সকাল ৬টা পর্যন্ত দিনাজপুর জেলায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা