সারাদেশ
কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

মানিক আচার্যঃ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক। এই সড়কে কালভার্ট নির্মান কাজ চলমান থাকলেও বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পে সড়কের মধ্যে থাকা ৭টি কালভার্টের মধ্যে ইতোমধ্যে ৬টি কালভার্ট ভেঙে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তবে টেকসই বিকল্প সড়ক নির্মাণ না করেই পুরোনো কালভার্ট ভেঙে ফেলার ফলে দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কিছু বিকল্প পথ তৈরি করা হলেও তা কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। সামান্য বৃষ্টিতেই এসব পথ পানির নিচে তলিয়ে যায়, ফলে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে।

ঐ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মুদি দোকানি নুরে আলম জমাদ্দার বলেন, 'ভাঙা কালভার্টের কংক্রিট আর মাটি দিয়ে যেভাবে অস্থায়ী রাস্তা বানানো হয়েছে, তা ১০ মিনিটের বৃষ্টিতেই ডুবে যায়। তখন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।'

আরেক পথচারী আইযুব আলী মুন্সি জানান, 'যে বিকল্প রাস্তা করা হয়েছে তা একেবারেই অনুপযোগী। হেঁটে কোনোভাবে যাওয়া গেলেও কোনো যানবাহন নিয়ে পার হওয়া যায় না। কয়েকদিন আগের বৃষ্টির কাদা এখনো শুকায়নি।'

এ সড়ক দিয়ে প্রতিদিন দুই ইউনিয়নের সহস্রাধিক মানুষ চলাচল করেন। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পথে যাতায়াত করে। বর্তমান পরিস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, কাজের অগ্রগতি অত্যন্ত ধীরগতির। ফলে দীর্ঘ সময় ধরে এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তাদের।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স বরেন্য এন্টারপ্রাইজ’ জানায়, বিকল্প সড়ক নির্মাণের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকায় টেকসই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।'

তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন ঠিকাদার সালেহ হাসান।

ঝালকাঠি সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল্লাহ হেল বাকী বিল্লাহ বলেন, 'কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বিকল্প সড়কের জন্য বরাদ্দ খুবই সীমিত থাকে। তাই টেকসই বিকল্প পথ তৈরি করা সম্ভব হয়নি। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা