ছবি: সংগৃহীত
সারাদেশ

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট)ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়িই সড়কের পাশে খাদে পড়ে গেছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আতাউর রহমান বলেন, মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে সেনাবাহিনীর ক্যাম্প আছে। রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ক্যাম্পে ঢুকছিল। ভোর পৌনে ৫টার দিকে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ওসি জানান, পিকআপ ভ্যানে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের চালকের সহকারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই সেনাসদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি খাদেই পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় আসবেন। তিনি আসার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

গরম আর শুধু গরম নয়, এটি এক নীরব জাতীয় বিপর্যয়

মোঃ শামীম মিয়া: বাংলাদেশের সামনে জলবায়ুর ভয়ংকর ভবিষ্যৎ জ্যৈষ্ঠের গরম বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা