চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

শিবগঞ্জে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে শিবগঞ্জে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।

সভার সভাপতিত্ব করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ আলী। সঞ্চালনায় ছিলেন আবু সাদাত মুহাম্মদ সাইদ। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র রাজনীতির প্রাক্তন সংগঠক প্রফেসর ড. এম. গোলাম আরিফ।

স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, শাহনেওয়াজ মুকুল, ফজলে বারি, হাজি আব্দুল রশিদ, কামাল উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহসান হাবিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল বলিষ্ঠ ও ত্যাগময়। জাতির ইতিহাসে এসব আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আলীকে আহ্বায়ক এবং প্রফেসর ড. এম. গোলাম আরিফকে প্রধান উপদেষ্টা (অথচ চিফ) নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ

গতকাল রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা