সারাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বহিষ্কৃত বিএনপি নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেলকে (৪৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে দল থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন তিনি।

শনিবার (১২ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দ্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মুনজেলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। পাশাপাশি দলীয় সব নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চর দেশগ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে মুনজেলকে আটক করে গ্রামবাসী। পরে তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন।

ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে মুনজেলের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা