সারাদেশ

ভারতে পালাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট তামাবিল সীমান্তে ১২৭৭নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। আর শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা তারাইল ঈশ্বরদী গ্রামের হাজি ইরফান উদ্দিন মাতুব্বরের ছেলে মোখলেছুর রহমান সুমন (৪০) ও তার সহযোগী আবুল কালাম। সুমন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, গত ১০ জুলাই তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ওই দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে পালাতে তাকে সহযোগিতা করেন আটক হওয়া গোয়াইনঘাটের আবুল কালাম। তাদের মধ্যে এক লাখ টাকার চুক্তি হয়।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) এস এম কবির হোসেন বলেন, ভারতে পালাতে গিয়ে বিএসএফের হাতে আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। আটক মোখলেছুর রহমান সুমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে। আইনি কার্যক্রম শেষে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা