সারাদেশ

ইমামবাড়াতে ভক্তদের মাতম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 

হিজরি সনের মহররম মাস এলেই কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লংলা অঞ্চলের ইমামবাড়াগুলোতে শুরু হয় ১০ দিনব্যাপী শোক অনুষ্ঠান। কারবালার শহীদদের স্মরণে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিয়া সম্প্রদায়ের মুসলমানরা শোক অনুষ্ঠান ও তাজিয়া মিছিলে অংশ নেন। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার ইমামবাড়াগুলোতে ভক্তদের মাতম চলছে।

১ মহররম থেকে কারবালার স্মরণে শোকের কালো নিশান ও আলম পাঞ্জা ওড়ানো হয়েছে উপজেলার বিভিন্ন ইমামবাড়াতে। ইতোমধ্যে পৃথিমপাশা জমিদারবাড়ি, তরফি সাহেববাড়ি, ছোট সাহেববাড়ি, পাল্লাকান্দি সাহেববাড়িসহ বিভিন্ন ইমামবাড়াতে ভিড় করছেন ভক্ত। এসব ইমামবাড়াতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মজলিস (ধর্মীয় আলোচনা), নোহা, জারি, মার্সিয়া, বিশেষ মোনাজাত, জিয়ারত, শিরনির আয়োজন চলছে।

প্রায় আড়াইশ বছর ধরে পৃথিমপাশা জমিদারবাড়িতে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের ঐতিহ্য অনুযায়ী কারবালার শহীদদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘হায় হোসাইন, হায় হোসাইন’ মাতমের পাশাপাশি তাজিয়া মিছিল বের করেন ভক্ত-অনুসারীরা। এ সময় ধর্মীয় আলোচনায় মহররম মাসের এই মর্মান্তিক ঘটনাকে বিশেষভাবে স্মরণ করা হয়। পাশাপাশি হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (আ.) ও কারবালার অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক জানানো হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা